কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, গতকাল রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মনিরঘোনা এলাকায় অবস্থান নেন। একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে দ্রুত যাচ্ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোরিকশা ও মোটরসাইকে ফেলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে সিএনজি ও মোটরসাইকেল তল্লাশি চালিয়ে বস্তা জব্দ করা হয়। ওই বস্তার ভেতর থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
পূর্বকোণ/পিআর


















