
সাতকানিয়া সংবাদদাতা
৩০ জানুয়ারি, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় মাটি কাটার দায়ে দুটি স্কেভেটর বিকল করে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী সংলগ্ন ইটভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ।
তিনি বলন, মাটি কাটার সঙ্গে জড়িতরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুটি স্কেভেটর রেখে পালিয়ে যায়। অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত স্কেভেটর দুটি বিকল করে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

