চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফ সৈকত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফ সৈকতে ভেসে এল কন্যাশিশুর লাশ

টেকনাফ সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে অজ্ঞাতনামা এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার মহেশখালীয়া পাড়ার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পরিচয়হীন কন্যা শিশুটির মরদেহ সমুদ্র থেকে ভেসে সৈকতে উঠে এসেছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/কায়ছার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট