
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬ | ১২:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেক প্রকাশ ননাইয়াকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার আব্দুল মালেক লালানগর এলাকার আব্দুল ছাত্তার প্রকাশ টুইন্নার ছেলে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মোগলেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে উপজেলার মোগলেরহাট বাজার এলাকা থেকে আব্দুল মালেক প্রকাশ ননাইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মালেক প্রকাশ ননাইয়া নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

