
টেকনাফ সংবাদদাতা
২ জানুয়ারি, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ
টেকনাফে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটকরা হলেন- টেকনাফের নাইট্যংপাড়ার মৃত কবির আহমদের পুত্র মো. জুবায়ের (২৭), মো. জাকারিয়া (৩০) ও পুরান পল্লানপাড়ার মৃত নজির আহমেদের পুত্র আবু সৈয়দ (৪৫)।
সিয়াম বলেন, উপজেলার নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ১টি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

