চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

স্বতন্ত্র প্রার্থী হতে চেয়ারম্যানের পদ ছাড়লেন বিএনপি নেতা লেয়াকত আলী

স্বতন্ত্র প্রার্থী হতে চেয়ারম্যানের পদ ছাড়লেন বিএনপি নেতা লেয়াকত আলী

বাঁশখালী সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান।

 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের কাছে পদত্যাগ পত্র জমা দেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে পদত্যাগ পত্র পৌঁছানো হবে । 

 

চেয়ারম্যান লেয়াকত আলী ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনৈতিক নেতা হিসেবে  জড়িত ছিলেন। দক্ষিণ জেলা, কেন্দ্রীয় ছাত্র দল, সর্বশেষ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়কের দায়িত্বে ছিলেন।

 

চট্টগ্রাম-১৬ আসলে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে দক্ষিণ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিএনপি থেকে মনোনয়নপত্র প্রদান করা  হয়। 

 

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) চেয়ারম্যান লেয়াকত আলী নিজের ফেসবুক আইডিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সদস্য ও জনগণের সাথে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন । এ সময় তিনি নির্বাচন অংশ নিতেপদত্যাগ করেন বলে ঘোষণা দিয়েছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট