চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, দাঙ্গা পুলিশ মোতায়েন

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, দাঙ্গা পুলিশ মোতায়েন

বান্দরবান প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২৫ | ১২:২৩ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বান্দরবানে পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করেছে নেতাকর্মীরা। 

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক মো. আসিফ ইকবাল, লুক চাকমা প্রমুখ।

 

এদিকে নিরাপত্তার জন্য শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। সকালে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা রাস্তায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেয়। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর বাহাদুরসহ মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।

 

বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, অবরোধকারীদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের দাবি আমরা সরকারের কাছে জানাব বলেছি। তারা এখন সরে গেছে।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। সেখান থেকে মিছিল নিয়ে গিয়ে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ করে। আগুনে বীর বাহাদুরের বাসা ও তার ব্যক্তিগত কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভোর সময় বীর বাহাদুর তার বাসা থেকে সরে যান। পরে সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট