চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী ট্রলার ডুবোচরে আটকা

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী ট্রলার ডুবোচরে আটকা

টেকনাফ সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৫ | ৩:৫১ অপরাহ্ণ

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনায় চরে আটকা পড়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনায় চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার কাজ শুরু করেছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।

 

প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারের ইঞ্জিনও বিকল হয়ে পড়েছিল। তবে যাত্রীরা কেউ অসুবিধায় পড়েননি।

 

টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, দুপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আমাদের একটি বোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে।

 

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, ইয়াছিন মাঝির সার্ভিস বোটটি যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়। নাফনদীর মোহনায় গিয়ে বোটটি আটকা পড়ে। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট