চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজিচালক আটক

টেকনাফ সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৫ | ৫:১১ অপরাহ্ণ

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে সিএনজি তল্লাশির সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজির চালক মোহাম্মদ শফিককে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে।

৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ নভেম্বর বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি (কক্সবাজার-ব-১১-৮৭০০) শীলখালী বিজিবির অস্থায়ী চেকপোস্টে তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত সিএনজি জব্দ ও চালক মোহাম্মদ শফিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া শফিক সাবরাং এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে ৩০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার কথা ছিল বলে স্বীকার করেছে। মাদক সরবরাহকারী ও চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি এবং উদ্ধারকৃত ইয়াবা, জব্দ সিএনজি ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট