চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

ধানক্ষেতে সেচ দিতে গিয়ে খালে পড়ে ‎রাঙ্গুনিয়ার কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৫ | ৮:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া ধানক্ষেতে পানিসেচ দিতে গিয়ে সাগর (২০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মরিয়ম নগর কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। ‎

নিহত সাগর উপজেলার চন্ত্রঘোনা কদমতলি ইউনিয়নের সন্দ্বীপ পাড়ার কালাবাইজ্জাঘোনার জয়নালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন সুলতানা। তিনি বলেন, সাগরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তার মৃত্যু হয়েছে।

সাগরের মামা জাবেদ বলেন, কুলকুরমাই খালের পানি থেকে ভাগিনা সাগরকে তুলে তার সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে সেখানে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/কায়ছার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট