চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় সাপের কামড়ে প্রাণ হারাল স্কুলছাত্র

অনলাইন ডেস্ক

৩ অক্টোবর, ২০২৫ | ১২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের লামারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু জাহেদুল ইসলাম একই এলাকার আমির হোসেনের ছেলে এবং দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, জাহেদুল ইসলাম নামে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট