চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

রাঙ্গুনিয়ায় পিতাকে মেরে আহত করল দুই সন্তান
প্রতীকী ছবি

রাঙ্গুনিয়ায় পিতাকে মেরে আহত করল দুই সন্তান

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া রানিরহাটে সিএনজি চালক মো. হোসাইন (৬০)কে পারিবারিক বিরোধের জেরে তার দুই সন্তান মেরে রক্তাক্ত করেছে। রবিউল হোসেন ও আবুল হোসেন নামে এই দুই জন তার  ১ম সংসারের সন্তান।
‎

‎‎গুরুতর আহত মো. হোসাইন রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯নং ওয়ার্ডের বাইশ্যেরডেবার বাসিন্দা।

 

‎‎ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় রানিরহাট রানার সিএনজি গেরেজে ভুক্তভোগী সিএনজি অটোরিকশা মেরামত করতে গেলে হঠাৎ অতর্কিতভাবে তার ১ম ঘরের ২ বখাটে ছেলে রবিউল ও আবুল কাঠের বাটাম দিয়ে আঘাত করে রক্তাক্ত ও আহত করে ফেলে রাখে। তার সাথে থাকা টাকা, মোবাইল, ডকুমেন্টস ও চাবিসহ সিএনজি অটোরিকশা নিয়ে পালায়।

‎
‎এ সময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাঙ্গুনিয়া মডেল থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন।

‎
ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক অলি উল্লাহ জানান, আহত মো. হোসাইন থানায় এসেছে। অভিযোগের প্রক্রিয়া চলছে। অভিযোগের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট