চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে গৃহবধূর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাঁশখালীতে গৃহবধূর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

বাঁশখালী সংবাদদাতা

৫ মে, ২০২৫ | ২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে সাথী আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাথীর ভাইয়ের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সোমবার (৫ মে) সকালে গন্ডামারা ইউনিয়ন থেকে উদ্ধার করে বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও নিহত পরিবারের সদস্যরা জানায়, গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিএনজিচালিত অটোরিকশাচালক আজগর হোসেনের (২২) সাথে ৩ বছর আগে সামাজিকভাবে সাথী আক্তারের (২০) বিয়ে হয়।

সাথীর ভাই মোহাম্মদ আলম অভিযোগ করে বলেন, তার বোন সাথীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমাদেরকে আত্মহত্যা করেছে বলে জানানো হয়েছে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, গন্ডামারা এলাকা থেকে সাথী আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি একটি অপমৃত্যু মামলা হবে।

 

পূর্বকোণ/অভি/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট