চট্টগ্রাম ফটিকছড়িতে ৩৪ বছর পলাতক হত্যা মামলার পলাতক আসামিকে মো. লোকমান (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ভিত্তিতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকার আমিন শরিফের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার লোকমান ১৯৯১ সালে ফটিকছড়িতে সংগঠিত এক হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আসামিকে আদালতে পাঠিয়েছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ






















