চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হালদায় গভীর রাতে অভিযানে চরঘেরা জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১১ মার্চ, ২০২৫ | ২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের হালদা নদী থেকে ৬ হাজার ৭০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার রামদাস মুন্সির হাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইট ভাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন পজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

 

তিনি জানান, হালদা নদীর মৎস্য সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে নদীতে চরঘেরা জাল বসিয়ে মাছ শিকার করার অপরাধে নদীতে থেকে প্রায় ৬ হাজার ৭০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মুল্য প্রায় ২ লাখ ১৭ হাজার টাকা।

 

অভিযানে সহযোগিতা করেন হালদার অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সদস্যরা। জব্দকৃত অবৈধ জালসমূহ নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট