চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে তানিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধু আত্মহত্যার খবর পাওয়া গেছে করেছে। নিহত গৃহবধূ ওই এলাকার মৃত জামশেদ আলমের ছেলে সাইফুল ইসলামের স্ত্রী।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাদের ৫ মাস বয়সী আরিফ হোসেন নামে এক পুত্র সন্তান রয়েছে।
নিহতের স্বামী সাইফুল ইসলাম জানান, সকালে শরীর খারাপ লাগায় আমি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কাজে যায়নি। বিষয়টি নিয়ে আমার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। আমি পরবর্তীতে ঘর থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ি থেকে আমার মা ফোন করে বলেন, তানিয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছেন। পরে আমি ঘরের দরজা ভেঙে তাকে নিয়ে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে যায়।
মিরসরাই সেবা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘সকালে তানিয়া আক্তারকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনেন তার স্বামী সাইফুল ইসলাম। ইসিজি করে হার্টবিট না পাওয়ায় আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করি।’
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন্ত মজুমদার বলেন, গৃহবধু তানিয়া আক্তারের লাশ সেবা আধুনিক হাসপাতাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/ইব






















