কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে ছড়া খালের পানিতে ডুবে তছলিমা জান্নাত (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তছলিমা জান্নাত ওই এলাকার গিয়াস উদ্দিনের কন্যা ও স্থানীয় ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্রী।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বালুচর দক্ষিণ ষোলহিচ্ছা এলাকার বগাছড়ি ছড়াখালে এই ঘটনা ঘটে।
বিষয়ট নিশ্চিত করেছেন ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের পরিচালনা কমিটির সদস্য মো. খালেদ চৌধুরী। তিনি বলেন, দুপুরে বগাছড়ি ছড়াবখালে গোসল করতে যায় তছলিমা। এ সময় ছড়া খালের পানিতে ডুব দেওয়ার পর যখন সে উঠেনি, তখন তার সাথে অপর কিশোরিরা তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তছলিমার মরদেহ ভেসে উঠে পানিতে।
পূর্বকোণ/পিআর






















