
মহেশখালী সংবাদদাতা
৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ
কক্সবাজারের মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুচ্ছফা (৪২) উপজেলার জাগিরাঘোনা এলাকার কালা মিয়ার (কালাইয়ার) ছেলে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ পূর্বকোণকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।
পূর্বকোণ/পিআর

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৩ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৯ |
| এশা শুরু | ৭ঃ৩২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ১৩ |
| সুর্যোদয় | ৫ঃ৩২ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


