চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় নেশাখোরদের ধরলো সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

১৭ নভেম্বর, ২০২৪ | ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক সেবনরত অবস্থায় ৩ মাদক সেবনকারী ও মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ বাবুল (৫৫), মোঃ আলম (৫০), মোঃ আরাফাত (২৩)। তারা সকলে বারখাইন তৈলারদ্বীপ ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার ৫টার দিকে তৈলারদ্বীপ এলাকায় নিয়মিত টহল পেট্রোলিং করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে রেইড দিয়ে আসামিদের নেশা সেবন করা অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে সেখানে তল্লাশি করে ২টি জাল ৫শ টাকার নোট, ১টি জাল ২শ টাকার নোট, ২টি বাটন মোবাইল, ২টি চাকু, ১টি বাটাল, ৫গ্রাম গাজা, ২গ্রাম তামাক পাতা, ২টি গাজা খাওয়ার কলকি, নেশা করার ফুয়েল পেপার ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুস্থ অবস্থায় আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই মো. জয়নাল জানান, সেনাবাহিনীর অভিযানে ৩ জন আটক ছিলো। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট