
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৪ | ১:৫৫ অপরাহ্ণ
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও চার নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০-২০ জন সন্ত্রাসী রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আবদুল্লাহ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।
পূর্বকোণ/পিআর

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

