বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২৪ মে) বান্দরবানের তুমব্রু সীমান্ত এ ঘটনা ঘটে।
পা বিছিন্ন হয়ে যাওয়া যুবক নবী হোসেন প্রকাশ (২০) তুমব্রু ২ নম্বর ওয়ার্ডের ফকিরা ঘোনা হাবিবুর রহমানের ছেলে। ঘটনায় আহত আরেক যুবক মোহাম্মত তাহের (২৮) একই গ্রামের হাসপাতালপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
পূর্বকোণ/আরআর/পারভেজ


















