চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে যৌথভাবে হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পোর্ট লিমিটের অন্তর্গত কর্ণফুলী নেভিগেশনাল চ্যানেল ও সমুদ্র এলাকায় এই কার্যক্রমের জন্য উভয় পক্ষ চুক্তিতে সই করে। চট্টগ্রাম বন্দরের এরিয়া সম্প্রসারিত হওয়ায় হাইড্রোগ্রাফি বিভাগের কাজের পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোস্টাল ইকোসিস্টেম, কোস্টাল জোন ম্যানেজমেন্ট, ড্রেজিং, কোস্টাল ডেভেলপমেন্ট ও নেভিগেশনসহ নানা বিষয়ে যৌথ মনিটরিং ও হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনা জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি বিভাগ আন্তর্জাতিক মানের চার্ট […]