চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি পরিাচলনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় করা চুক্তি বাতিলের দাবিতে লাল পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর দেওয়ানহাট মোড় থেকে শুরু হওয়া মিছিলে বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। লাল পতাকা মিছিলের আগে আয়োজিত সমাবেশে স্কপভুক্ত সংগঠন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম শাখার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, স্কপ ধারাবাহিকভাবে স্মারকলিপি, সংবাদ সম্মেলন, বিক্ষোভ, […]