মিয়ানমারে পাচারকালে কক্সবাজরের সেন্টমার্টিনে ৬০০ বস্তা সিমেন্টবোঝাই ট্রলারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট থামিয়ে তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। সেই সঙ্গে ফিশিং বোটে থাকা ১১ […]