বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো। গত রবিবার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। এরপর জবাব দেওয়ার জন্য সময় চান বিএনপির এই নেতা। […]