ঢাকার বিভিন্ন এলাকায় এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের। এই পরিকল্পনা প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ঝটিকা মিছিল, উসকানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল […]