খাগড়াছড়ির মানিকছড়িতে মো. জহির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের সিএন্ডবি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৬-৭ বছর ধরে জহির মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মান-অভিমান চলছিল। অভিমানের এক পর্যায়ে গত কয়েক বছর যাবৎ উপজেলা সদরের সিএন্ডবি এলাকার একটি পুকুর পাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে একাই বসবাস করতেন। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে […]