সরকার দুই জন জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে। তারা হলেন- মাদারীপুরের ডিসি ইয়াসমিন আক্তার ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদ। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মাদারীপুরের ডিসি ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। উল্লেখ্য, ডিসি পদে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। গত ২০ মার্চ এ দুই কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান। এ কারণেই তাদের […]