আউশ, আমন ও বোরো ধানের মধ্যে চট্টগ্রামে বেশি আবাদ হয় আমন। আউশ ও বোরোর চেয়ে ৪-৫ গুণ বেশি জমিতে আবাদ হয় আমন ধান। তবে ১০ বছরে আবাদের পরিমাণ কমে আসলেও বেড়েছে উৎপাদন। কৃষি বিভাগ জানায়, ঊচ্চফলনশীল জাতের ধান আবাদ ও উন্নত প্রযুক্তির কৃষিযন্ত্র ব্যবহারে বাড়ছে ফসল উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৪-১৫ মৌসুমে চট্টগ্রামে আমন আবাদ হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭৯০ হেক্টর জমিতে। চলতি বছর আবাদ হয়েছে এক লাখ ৭৯ হাজার ৮০৯ হেক্টর জমিতে। এরমধ্যে আবাদের পরিমাণ […]