সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের এর আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না […]