মারমা স্কুল ছাত্রীকে ‘ধর্ষণের’ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় খাগড়াছড়ির গুইমারায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। নিহত তৈইচিং মারমা (২০) রামসু বাজার এলাকার আলাকাই মারমার ছেলে , আথুইপ্রু মারমা (২১) আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে ও আখ্রাউ মারমা (২২) চেং গুলি পাড়ার হাসু মারমার ছেলে । তিনজনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে বসবাস করতেন। নিহতদের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেন, সহিংসতায় মোট ১০ জন আহত হন। এদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ […]