নেপালকে হারিয়ে নিজেদের কাজটা আগেভাগে ঠিকমতো সেরে রেখেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হয়ে গেল সবকিছু। ‘বি’ গ্রুপ থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নিল দল দুটি। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে লঙ্কানরা। টস জিতে আগে ব্যাট করে আফগানরা ৪৯.৫ ওভারে ২৩৫ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটে ২৩৮ তুলে লক্ষ্যে ছুঁয়ে ফেলে তারা। এদিনই দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে ১৫১ […]