দিনভর বিভিন্ন মিশনের সামনে বিক্ষোভ আর প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে পাল্টা তলব করেছে ভারত। মঙ্গলবার বিকালে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে তলবের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তলবের পর হাই কমিশনারের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও মিয়ানমার বিভাগের প্রধান বি শ্যাম। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে দিনভর বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে বার্তা সংস্থা এনআইকে উদ্ধৃত করে রিয়াজ হামিদুল্লাহকে তলব করার খবর […]