দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ৭০৯ জন। বাকি ২৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন অনলাইনে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। তিনি জানান, তৃতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে মোট ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সরাসরি […]