সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নামে দুদকের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর)। এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর এ মামলায় আব্বাসসহ পাঁচজনের সাফাই সাক্ষ্য শেষ হয়। পরে ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন। তবে নির্ধারিত দিনে প্রস্তুত […]