কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এক পরিচ্ছন্ন কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগে ফরিদুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা এই দণ্ড দেন। দণ্ডিত ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার মো. লোকমানের ছেলে। পর্যটন সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীর প্রধান মোহাম্মদ হোসেন বলেন, জেলা প্রশাসনের আওতায় সমুদ্রসৈকত এলাকায় পরিচ্ছন্ন কর্মী রয়েছে কয়েকজন। এর মধ্যে নুর মোহাম্মদ […]