এবার চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলামে তোলা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা সাড়ে ২৫ টন আপেল। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম কাস্টমসের অকশন সেডে ওই আপেল প্রকাশ্য নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলামের তথ্য অনুযায়ী, ১ হাজার ১৮৬ কার্টনে থাকা ২৫ হাজার ৪৯৯ কেজি ওজনের সেই আপেলের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৪২ লাখ ৩৫ হাজর ৫৪৯ টাকা। অর্থাৎ কেজি প্রতি দর দাঁড়ায় ১৬৬ টাকা। এদিকে নিলামে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে আজ (বুধবার) নিলাম এলাকার দুই কিলোমিটারের মধ্যে মাইকিং করে প্রচারণার ব্যবস্থা […]