চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের হিমাগারে ভয়াবহ আগুন লেগেছে। বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের হিমাগারে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাতটি ইউনিট। শুক্রবার (১ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এক্সেস রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাশের ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মালেক। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তিনটি স্টেশনের সাতটি ইউনিট। এর মধ্যে […]