স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটিসহ সারা দেশে মোট ৫টি বার্ন ইউনিট চালু করা হবে।’ এ ইউনিটগুলো চালু হলে রোগীদের বেশ উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সোমবার (১১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী […]