রাঙামাটির কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে ১১ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন সাড়ে ৯ কেজি। বুধবার (১৫ নভেম্বর) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার মো. সাগর বাড়ী থেকে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে বন বিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জকে হস্তান্তর করেন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার […]