চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক খুঁটির ও রাস্তার পাশে মাটি কাটায় দু’জনকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয় । বৃহস্পতিবার (২ মে) উপজেলার এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় ভাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল উপস্থিত ছিলেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি বৈদ্যুতিক খুঁটি ও […]