দেখতে না দেখতে রমজান মোবারকের দুই দশক চলে গেছে। আজ থেকে ৩য় দশক নাজাত পর্বের মেহনত শুরু হলো। আজ ২১ রমজান, ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয় ইসলামের ইতিহাসে অত্যন্ত গৌরবজনক অধ্যায়। মক্কা হল পৃথিবীর প্রাচীনতম নগরী ও আধ্যাত্মিক কেন্দ্র- যা আবাদ করেছিলেন সাইয়েদুনা হযরত ইবরাহীম (আ.)’র পুত্র হযরত ইসমাঈল (আ.)। হযরত মুহাম্মদ (দ.)’র জন্মস্থান মক্কায় ইসলামের রাজনৈতিক বিজয় সূচিত হয় ৮ম হিজরির পবিত্র রমজান মাসে। রমজানুল মোবারকের ১০ তারিখ মহানবী মদিনাতুল মুনাওয়ারাহ হতে ১০ হাজার সাহাবি নিয়ে মক্কা […]