চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় রিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে তাছলিমা হাসান তায়েবা (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত তাছলিমা ইপিজেড থানাধীন কাজীর গলি এলাকার জনৈক হাসানের দেড় বছরের মেয়ে শিশু। শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ১০মিনিটে কাঠগড় এলাকার হিন্দুপাড়ার ভার্টেক্স ডিপোর সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তিনি বলেন, দুপুরে একটি লরি (চট্টমেট্রো-ঢ ৮১ -৪৪৯৭) বেপরোয়া গতিতে আসার সময় রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রিকশাতে মায়ের কোলে থাকা […]