আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে নির্বাচনী প্রচারে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের সরকারি তারাগঞ্জ কলেজ মাঠে সভাস্থলে পৌঁছেন। সকাল থেকেই মিছিলযোগে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশকে যেন স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারি। আমাদের […]