অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে দলটির বিপক্ষে টি-টোয়েন্টির ‘গেরো’ খুলতে পেরেছে বাংলাদেশ। আগের ৯ দেখায় প্রতিবারই ম্যাচের ফল গেছে কিউইদের পক্ষে। এবার লিটন দাসের ৪২ রানে ভর করে তাদের মাটিতে টাইগাররা ফরম্যাটটিতে প্রথম জয় পেয়েছে। আর এই ম্যাচেই টি-টোয়েন্টিতে রান সংগ্রহে লিটন টপকে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে তিনি ৭১ ম্যাচে ১৭১২ রান করেছেন। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৭০১ রান আসে তামিমের ব্যাটে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে ফরম্যাটটিকে বিদায় বলেন তামিম। সে হিসেবে লিটনকে ছাড়ানোর আর সম্ভাবনা […]