দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এপিবিএন-এর সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন এলাকা/জেলায় এপিবিএন ফোর্স ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে এবং দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন ঘোষিত […]