যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর সক্রিয় এক সদস্য নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিকেলে মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, নিজের শরীরে আগুন লাগিয়ে দেওয়া সেই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর পর লোকটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য […]