১৯৯১ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। পানিতে ভেসে যায় হাজার হাজার মানুষ, ঘরবাড়ি ও গবাদিপশু। ধ্বংসযজ্ঞে পরিণত হয় সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারা উপকূল অঞ্চল। ওই এলাকার মানুষ এখনো ভুলতে পারেনি সেই বিভীষিকাময় দিনটির কথা। ‘৯১-এর সেই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে যায় উপকূলীয় বেড়িবাঁধ। সেই ক্ষত শুকাতে না শুকাতেই ‘৯৬ এর ঘূর্ণিঝড়ে বিলীন হয়ে যায় বাঁধের ধ্বংসাবশেষও। ভাগ্য-বিড়ম্বিত উপকূলীয় বাসিন্দাদের নিয়ে ৩৩ বছর ধরে চলছে কানামাছি খেলা। সুরক্ষিত হয়নি উপকূল। এখনো উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটান বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জানায়, […]