দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখনও এই বাজারে পণ্যের দামের ওপর নির্ভর করে দেশের বড় একটা অংশের বাজারদর। সাধারণত আমদানির খবরেই এই বাজারে পেঁয়াজসহ যে কোনো পণ্যের দাম কমে যায়। কিন্তু এবার ঘটলো ঠিক উল্টো ঘটনা। আমদানির খবরে কয়েক দফায় কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়ে গেছে দেশি পেঁয়াজের দাম। এরমধ্যে খাতুনগঞ্জে আনুষ্ঠানিক আমদানি বন্ধ থাকলেও ভারতীয় পেঁয়াজ আসা অব্যাহত ছিল চোরাই পথে। আমদানির ঘোষণার পর উধাও বাজারে মজুত থাকা সেসব ভারতীয় পেঁয়াজও। ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ […]