চট্টগ্রামের হাটহাজারীতে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির টপসয়েল। প্রশাসনের অভিযানে কোনভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটা। রাতের অন্ধকারে যে যেভাবেই পারছে স্কেভেটর (মাটি খননযন্ত্র) দিয়ে ফসলি জমির মাটি কেটে ডাম্পারযোগে (মিনি ট্রাক) ইটভাটা, পুকুর, ডোবা ও জমি বারাট কাজে সরাবরাহ করা হচ্ছে। উপজেলার প্রতিটি এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটার মহোৎসব চলছে। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র দেদারছে রাতে মাটি কেটে বিক্রি করছে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে দুয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় […]